কিবোর্ড লেআউটস
বর্ণ-তে আলাদা আলাদা টাইপিং স্টাইল-এর জন্য বেশ কয়েকটি লেআউট আছে। তাই আপনার পছন্দের লেআউট সিলেক্ট করতে পারেন:
- বর্ণ ফোনেটিক: বর্ণ-র নিজস্ব ফোনেটিক লেআউট।
- অভ্র ফোনেটিক: জনপ্রিয় ট্রান্সলিটারেশন-ভিত্তিক লেআউট।
- ক্ষিপ্র: দ্রুত এবং শিফট কি-লেস কম্পোজিশনাল লেআউট।
- ন্যাশনাল (ফিক্সড): প্রফেশনাল টাইপিং-এর জন্য স্ট্যান্ডার্ড ফিক্সড লেআউট।
লেআউট মোড (Layout Modes)
কিছু লেআউট আলাদা আলাদা মোড সাপোর্ট করে, যা লেআউট মেনু থেকে সুইচ করা যায়:
বর্ণ ফোনেটিক মোড
- LM মোড: ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে সরাসরি সাজেশন কমিট করে।
- রেগুলার মোড: ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে সাজেশন দেখায়।
ফিক্সড লেআউট মোড
- ট্রেডিশনাল মোড: ফিক্সড কিবোর্ডের জন্য প্রচলিত নিয়ম ফলো করে (যেমন: ট্র্যাডিশনাল ন্যাশনাল)।
- রেগুলার মোড: আধুনিক স্ট্যান্ডার্ড লেআউট নিয়ম ইউজ করে।
