সেটিংস
আপনার টাইপিং অভিজ্ঞতা, ইন্টারফেস এবং আচরণ কাস্টমাইজ করার জন্য বর্ণে বিভিন্ন ধরণের কনফিগারেশন অপশন রয়েছে। আপনি টপবারের Settings আইকনে ক্লিক করে অথবা সিস্টেম ট্রে মেনু থেকে সেটিংস উইন্ডো অ্যাক্সেস করতে পারেন।
সেটিংস উইন্ডোটি চারটি প্রধান সেকশনে বিভক্ত: General, Interface, Topbar এবং Input।
General
Behavior
- [ ] Remember Last Input Layout: এটি এনাবল থাকলে, বর্ণ আপনার শেষ ইউজ করা বাংলা লেআউটটি (যেমন: বর্ণ, অভ্র) মনে রাখবে এবং পরবর্তীতে বাংলা মোডে সুইচ করলে বা অ্যাপটি রিস্টার্ট করলে সেটি অটোমেটিক্যালি রিস্টোর করবে।
- [ ] Start with Windows: আপনার কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে বর্ণ অটোমেটিক্যালি চালু করার জন্য এটি এনাবল করুন।
Start as
Choose the default visibility of Borno when it starts:
- Topbar: স্ক্রিনের উপরে টুলবার সহ চালু হবে।
- System Tray: সিস্টেম ট্রেতে (নোটিফিকেশন এরিয়া) মিনিমাইজড অবস্থায় চালু হবে।
- Last State: বর্ণ শেষবার ক্লোজ করার সময় যে স্টেটে (টপবার বা ট্রে) ছিল, সেই স্টেটেই চালু হবে।
Switching Mode
- Global (All Windows): আপনার কিবোর্ড লেআউট সুইচ করলে (যেমন ইংরেজি থেকে বাংলা) তা সকল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে।
- Per Application/Window: কিবোর্ড লেআউটের অবস্থা প্রতিটি অ্যাপ্লিকেশনের জন্য আলাদাভাবে সেভ থাকবে। একটি উইন্ডোতে বাংলা সেট করলে তা অন্য উইন্ডোগুলোকে এফেক্ট করবে না।
Interface
App Theme
বিভিন্ন বিল্ট-ইন এবং কাস্টম থিম থেকে আপনার পছন্দেরটি সিলেক্ট করুন। থিম চেঞ্জ করলে টপবার এবং সাজেশন উইন্ডোর অ্যাপিয়ারেন্স আপডেট হবে।
Candidate Window (সাজেশন উইন্ডো)
- [ ] Show Candidate Window: টাইপ করার সময় যে সাজেশন উইন্ডোটি আসে, তার ভিজিবিলিটি টগল করুন।
- [ ] Enable Next Word Prediction: এটি এনাবল থাকলে, আপনার টাইপ করা শব্দের উপর ভিত্তি করে পরবর্তী সম্ভাব্য শব্দ প্রেডিক্ট করবে।
- Orientation ⌄:
- Horizontal: সাজেশনগুলো হরাইজন্টালি ডিসপ্লে হবে।
- Vertical: সাজেশনগুলো ভার্টিকালি লিস্টের মতো ডিসপ্লে হবে।
- [ ] Fixed Height: সাজেশনের সংখ্যার ওপর ভিত্তি না করে উইন্ডোটির হাইট ফিক্সড রাখবে।
- [ ] Use OS Default Bangla Font: ডিফল্টভাবে বর্ণ বিল্ট-ইন পত্র স্যান্স বাংলা ফন্ট ইউজ করে। উইন্ডোজ সিস্টেমের ডিফল্ট বাংলা ফন্ট ব্যবহার করতে চাইলে এটি চেক করুন।
- [ ] Enable Sliding Effect: সাজেশন উইন্ডো আসার সময় বা কন্টেন্ট পরিবর্তনের সময় স্মুথ অ্যানিমেশন অ্যাড করে।
- [ ] Follow Mouse Pointer (If Caret Tracking Fails): এটি অ্যাক্টিভ থাকলে মাইক্রোসফট এজ (Edge), ভিএস কোড (VSCode), টেলিগ্রাম এবং স্টার্ট মেনুর মতো জায়গায় সাজেশন উইন্ডোটি মাউস পয়েন্টারকে ফলো করবে।
Topbar
Visibility (ভিজিবিলিটি)
- [ ] Enable Idle Dimming: এটি অ্যাক্টিভ থাকলে, মাউস টপবারের ওপর না থাকলে তা কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে।
- Idle Opacity (%): টপবারটি যখন আইডিয়াল অবস্থায় থাকে, তখন অপাসিটি লেভেল (১০% থেকে ১০০%) অ্যাডজাস্ট করুন।
- Idle Time (Seconds): টপবারটি ডিম (Dim) হওয়া শুরু করার আগে কতক্ষণ ওয়েট করবে তা সেট করুন।
Input
Layout Switching Shortcut
বাংলা এবং ইংরেজির মধ্যে সুইচ করার জন্য আপনার পছন্দের কী বা কী-কম্বিনেশন সিলেক্ট করুন:
- F1, F2, F3, F4, F12
- F10 (ডিফল্ট)
- Ctrl + Space
- Alt + Shift
Shortcuts & Mapping (শর্টকাট এবং ম্যাপিং)
- Disable Encoding Shortcut: ডিফল্টভাবে আপনি ইউনিকোডের জন্য
Ctrl + Alt + Vএবং আনসির (ANSI) জন্যCtrl + Alt + Bইউজ করতে পারেন। এই গ্লোবাল শর্টকাটগুলো ডিজাবল করতে এটি চেক করুন। - [ ] Map Numpad to Bangla Numbers: এটি এনাবল থাকলে, কিবোর্ডের ডানদিকের নিউমেরিক প্যাডটি ইউজ করে সরাসরি বাংলা সংখ্যা টাইপ করা যাবে।
Candidate Selection (সাজেশন নির্বাচন)
- [ ] Select candidate using number keys: এটি এনাবল থাকলে, আপনি নির্দিষ্ট নম্বর কী (১, ২, ৩...) প্রেস করে দ্রুত সাজেশন উইন্ডো থেকে শব্দ বেছে নিতে পারেন।
