কিবোর্ড লেআউট স্টুডিও
বর্ণ কি-বোর্ড লেআউট স্টুডিও হলো একটি ওয়েব-ভিত্তিক টুল যেখানে আপনি নিজের পছন্দমতো কাস্টম কি-বোর্ড লেআউট বানিয়ে বর্ণ উইন্ডোজ-এ ব্যবহার করতে পারবেন।

নিজের লেআউট বানান
স্টুডিও অ্যাক্সেস করুন: borno.kbls.codepotro.com।
কি ফিচারস
- ভিজ্যুয়াল ম্যাপিং: ভার্চুয়াল কি-বোর্ডের যেকোনো কি-তে ক্লিক করে normal ও shift লেয়ারের ক্যারেক্টার অ্যাসাইন করতে পারবেন।
- লাইভ প্রিভিউ: এক্সপোর্ট করার আগেই স্টুডিওতে সরাসরি লেআউট টেস্ট করতে পারবেন।
- সিকুয়েন্স ম্যাপিং: জটিল ক্যারেক্টার সিকুয়েন্স (যেমন যুক্তবর্ণের জন্য
gg) সহজেই define করতে পারবেন।

ইনস্টলেশন
লেআউট তৈরি হয়ে গেলে বর্ণ-তে ইনস্টল করবেন যেভাবে:
- এক্সপোর্ট করুন: Studio-তে Download বাটনে ক্লিক করে
.bornolayoutফাইল সেভ করুন। - ইনস্টল করুন:
- ড্র্যাগ ও ড্রপ:
.bornolayoutফাইলটি Borno টপবার-এর উপর টেনে ছেড়ে দিন। - ডাবল ক্লিক: অথবা ফাইল-এ ডাবল ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে।
- ড্র্যাগ ও ড্রপ:
